কুমিল্লায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2019
অনলাইন ডেক্স:
কুমিল্লা লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজারের সংলগ্ন রেল লাইনে পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। মরদেহটি বর্তমানে লাকসাম জিআরপি পুলিশের হেফাজতে আছে।
কেউ যদি চিনেন তাহলে লাকসাম জিআরপি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পুলিশ।