,

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস খাদে,নিহত ১

আজকের কুমিল্লা ডট কম :
December 20, 2019
news-image

 

আরিফ মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইউনিক যাত্রীবাহী বাস খাদে পড়ে আমেনা বেগম (৫০) নামে মহিলা যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন।

নিহত আমেনা বেগম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা মদনপুর গ্রামের তবারক মোল্লার স্ত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।