,

চৌদ্দগ্রামে অজ্ঞাত এক মুসলিম যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত এক মুসলিম যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর আলকরা গ্রামের সেবার পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে রেললাইন থেকে ৩০ ফুট দূরত্বে উত্তর আলকরা-কেন্দুয়া রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জণ চাকমা বলেন, “আলকরা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে মরদেহটি মুসলিম যুবকের বলে জানা যায়। মৃত্যুর কারণ নির্ণয় সম্ভব করা যায়নি। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে”।