,

কুমিল্লা ও রংপুর ছাড়া অন্য কোন সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি- নির্বাচন কমিশনার

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বর্তমান কমিশনের মেয়াদে কুমিল্লা ও রংপুর ছাড়া অন্য কোন সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি,বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার একথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীন হলেও নির্বাচনী নানা ব্যবস্থাপনায় আটকে যায় কমিশনের কার্যক্রম। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানাই।

একই অনুষ্ঠানে আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতে দুই সিটির নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এসময় প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করে বলেন, ঢাকা দুই সিটির নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হবে।

তিনি বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার অনেক প্রতিকূলতার মধ্যে টিকে আছে। ইভিএম এর মাধ্যমে সফলভাবে নির্বাচন সম্ভব। ভোটার যেন তার ভোট পছন্দমত ভোট দিতে পারে সেজন্য ইভিএম ব্যবহার করা হচ্ছে দুই সিটিতে।