,

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা টমছমব্রিজে মোটর সাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লায় টমছমব্রিজে নিজের মোটর সাইকেল দূর্ঘটনায় আমির হোসেন (৪৫) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটায় কান্দিরপাড় যাওয়ার সময় সামনে এ দূর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, নগরীর ২১ নং ওয়ার্ডের ইয়াছিন মার্কেট এলাকার ব্যবসায়ী  সোনার বাংলার  ষ্টোরের মালিক ছিলেন আমির হোসেন। বেলা সাড়ে তিন টার সময় মোটর সাইকেল চালিয়ে কান্দিরপাড় যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দিলে মাটিতে লুটে পরে যায়।

 

আহত অবস্থায় মোটর সাইকেল চালক আমিরকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকায় রেফার করে। ঢাকা নেওয়ার পথে আহত আমিরের মৃত্যু হয়।

 

খবর পেয়ে স্বজনরা আসলে তাদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে। তাদের বুকফাটা আর্তনাদে আশ-পাশের কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।