,

আজহারীর মাহফিলে লক্ষ্মীপুরে দুই যুবকের ইসলাম গ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
December 29, 2019
news-image

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজাহারীর ওয়াজ মাহফিলে দুই যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

কোরআনকে ভালোবেসে ও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে উপস্থিত লাখ লাখ মানুষের সঙ্গে পবিত্র কালেমা পড়ে তারা নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে রায়পুর হায়দারগঞ্জ আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ) পঞ্চম দিন ব্যাপী ৫৫ তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব তাফসীরুল কোরআন মাহফিলে তারা ইসলাম গ্রহণ করেছেন।

ইসলাম গ্রহণ করার পর তারা বলেন, ইসলাম গ্রহণ করতে আমাদের কেউ বাধ্য করেননি। কোরআনকে ভালোবেসে ও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি।