,

সরকার আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে- অভিযোগ ভিপি নুরের

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সরকার ছাত্রলীগ দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগের সময় সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

এসময় নুর অভিযোগ করেন, শারীরিক অবস্থার উন্নতি না হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জোর করে ছাড়পত্র দিয়েছে।

তিনি বলেন, সরকারের সমালোচনা না করতে এর আগে বেশ কয়েকবার নানা ধরনের প্রলোভন দেয়া হয়েছে। তাতে কাজ না হওয়ায় এখন তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ডাকসুতে সংঘর্ষের বিষয়ে বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে মিলে ছাত্রলীগ তাদের উপর হামলা করেছে। তবে, ঢামেক হাসপাতালের পরিচালক নুরের অভিযোগ সঠিক নয় উল্লেখ করে জানান, শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।