,

কুমিল্লায় অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2019
news-image

দেলোয়ার হোসাইন আকাইদঃ
কুমিল্লায় অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা সানরাইজ।

মঙ্গলবার বিকেলে নগরীর ঠাকুরপাড়া কুমিল্লা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টিজ ভবনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রোটারিয়ান আঞ্জুম সুলতানা সীমা।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ইফতেখার খান, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আনোয়ার হোসেন, ক্লাব ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জামাল আহম্মদ, রোটারিয়ান ডাঃ খুরসিদ সাঈদী, রোটারিয়ান একরামুল হক সোহাগ, রোটারিয়ান জাহাঙ্গীর আলম চৌধুরী, রোটারিয়ান হুমায়ূন কবীর, রোটারিয়ান মফিজুল ইসলাম মুকুল, রোটারিয়ান সায়মা খানসহ অন্যান্যরা।