,

নগরীর ২২নং ওয়ার্ডের শ্রীমন্তপুরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 9, 2020
news-image

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীমন্তপুরে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি’র পক্ষ থেকে দলীয় নেতা কর্মীরা অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ করে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ সুরুজ ভূঁইয়া, মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু, ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য আব্দুল হক, মোস্তফা, আব্দুর রব, যুবলীগ নেতা হাবিব, দেলোয়ার, ২২নং ওয়ার্ড ছাত্রলীগ আহবায়ক শামসুল আলম রিপন, যুগ্ম আহবায়ক রবিন, সদস্য এন এইচ সুমন, রাসেল, রাফি প্রমুখ।