,

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
February 5, 2020
news-image

 

রকিবুল হাসান রকি :

“আমি আছি আমি থাকবো, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  বিশ্ব ক্যান্সার দিবস ও সচেতনতা মুলক সভা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চত্তরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এর সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমানের  সভাপতিত্বে।

বিশ্ব ক্যান্সার দিবস ও সচেতনতা মুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: কেয়া সরকার, মেডিকেল অফিসার ডা:মোহাম্মদ মাসুম এমরান, ওএসডি ড: নাসরুম জাহান, ডেন্টাল সার্জন ডা:ফারহানা হায়দার চৌধুরী, মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা:মোহাম্মদ কামরুল হাসান, সহকারি মেডিকেল অফিসার জামাল হোসেন, খলিল চৌধুরী,কার্তিক চন্দ্রপাল প্রমুখ।।