,

চট্রগ্রাম রেঞ্জে ১০ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
March 20, 2020
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

চট্রগ্রাম রেঞ্জে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বিভিন্ন অভিযানে সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর ২৪ ক্যাটাগরির ১০ টি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এরমধ্যে ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন চান্দিনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ)সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নিয়মিত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ও সেরা হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়। এর মধ্য রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত মো.আবুল ফয়সল, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশীং অফিসার নির্বাচিত এসআই ডালিম কুমার মজুমদার, শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত মো.ইসমাইল হোসেন। এদের তিনজনই চান্দিনা থানায় কর্মরত রয়েছেন।

চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম বিপিএম ও কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম বিপিএম বার কুমিল্লা জেলার পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।