,

কুমিল্লায় করোনার মধ্যে বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি

আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2020
news-image

স্টাফ রিপোর্টার :

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের লকডাউন করা অবস্থায় বন্ধু বান্ধব অনাত্মীয় স্বজনকে  সাথে নিয়ে বিয়ে করলেন কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন। তিনি উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের মরহুম খালেক চেয়ারম্যানের সন্তান। 

ঘটনাটি ঘটেছে ( মে ২০২০) রবিবার সন্ধ্যায়। 

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর গ্রামের মরহুম খালেক চেয়ারম্যানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন। তিনি পরিবার পরিকল্পনা পরিদর্শকে একই গ্রামের ভূইয়া বাড়ির অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাজুল ইসলামের মেয়ে রোকসানা আক্তার পপিকে বিয়ে করে। জসিম উদ্দিনের বরযাত্রায় অংশ নেন বন্ধু বান্ধব অনাত্মীয় স্বজন, এলাকাবাসী। বিয়ে বাড়িতে ধুমধাম করে খাওয়াদাওয়া সেরে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়।