,

কুমিল্লা শহরে প্রথম করোনা রোগি সনাক্ত: রাজগঞ্জে রাজবাড়ি পুকুরের দক্ষিণপাড় লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে।  নগরীর রাজবাড়ি কম্পাউন্ড পুকুর পাড়ের তার বসবাসরত রৌশন ভবনটি  লকডাউন করা হয়েছে। ওই ভবনের ৫ম তলায় তিনি বসবাস করছিলেন।

সোমবার (৪ মে) এ রোগি সনাক্ত হয়। তিনি একজন পুরুষ। তার নাম মনির (৩৫)।

দুপুরে ওই ভবনটি লকডাউন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিনা আনজুম সোহানিয়া এবং ডা. এনামুল হক।

এটিই কুমিল্লা শহরে আক্রান্তের প্রথম ঘটনা। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।