,

আজ নতুন আক্রান্ত ৭০৬, সুস্থ্য ১৩০

আজকের কুমিল্লা ডট কম :
May 7, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭০৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে।

তবে শেষ ২৪ ঘণ্টায় কেউ মারা গেছেন কি-না বা কতজন মারা গেছেন, সে তথ্য জানানো হয়নি।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন আরও ১৩০ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ৯৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩টি।