,

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৩৬, সুস্থ হয়েছেন ৩১৩

আজকের কুমিল্লা ডট কম :
May 9, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের । এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২১৪ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৩ হাজার ৭৭০ জন।

শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৪৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১৬ হাজার ৯১৯টি।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪১৪ জন।