,

২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১০৪১, মৃত্যু আরও ১৪ জনের

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের । এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২৮৩ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৮ হাজার ৮৬৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।