,

হোমনা উপজেলার সাথে মুরাদনগরের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2020
news-image

 

মো: আতিক,হোমনাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩১ জনসহ মোট ৬৯ জন করোনায় আক্রান্ত হওয়ায় হোমনা উপজেলার সাথে মুরাদনগর উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

হোমনা উপজেলাকে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত রাখতে মুরাদনগর উপজেলার সঙ্গে যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। তবে রোগীবাহী গাড়ি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি চলাচলে কোনো বাঁধা থাকবে না। অমান্যকারীর বিরুদ্ধে প্রচালিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা হোমনা -মুরাদনগর সড়কের রঘুনাথপুর সেতু বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছেন।

এই সময় উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কায়েস আকন্দ, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল ইসলামসহ আরো অনেকে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, মুরাদনগর উপজেলায় ৩১ জন সহ ৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ কারণে জেলা প্রশাসক স্যারের নির্দেশে মুরাদনগরের সাথে হোমনার সড়ক যোগাযোগ ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। অন্যান্য উপজেলা থেকে যানবাহন নিয়ে যাতে হোমনা উপজেলায় ঢুকতে না পারে এ জন্য বিশেষ করে পঞ্চবটি ব্রীজ ও হোমনা কালিকাপুর ব্রীজের উপর চেকপোষ্ট বসানো হয়েছে।