,

করোনার মৃত্যুর মিছিলে আরও ২৮ জন, নতুন আক্রান্ত ১৫৩২

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে করোনায় প্রাণ গেল মোট ৪৮০ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৩ হাজার ৬১০ জন।

রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।