,

দেশে একদিনেই করোনায় আক্রান্ত ৩২৪৩, প্রাণ গেল আরও ৪৫ জনের

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২৪৩ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে। প্রাণ কেড়ে নিয়েছে আরও ৪৫ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ১ হাজার ৩৮৮ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২ হাজার ৭৮১ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে ৪২ হাজার ৯৪৫ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৫টি। সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ৩২৭টি।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি।