,

কুমিল্লায় আজ করোনায় প্রাণ গেল ৫ জনের, নতুন শনাক্ত ৪৭ জন

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2020
news-image

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় বুধবারে নতুন করে আরও ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ জনে।

আজকের রিপোর্টে সিটি করপোরেশনের ১ জন, চান্দিনার ১ জন, আদর্শ সদরের ১ জন ও দেবিদ্বারের ২ জনসহ ৫ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৬ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৪ জন, মনোহরগঞ্জে ৩ জন, লাকসামে ৩ জন, দেবিদ্বারে ৪ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ১ জন, হোমনায় ৪ জন ও চান্দিনায় ১ জন।

আজকের রিপোর্টে ১৮৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সদর দক্ষিণে ১২ জন, সিটি করপোরেশনে ৩৬ জন, আদর্শ সদরে ৩ জন, বুড়িচংয়ে ৫ জন, দেবিদ্বারে ১ জন, হোমনায় ৫৯ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ২ জন ও লাকসামে ৬৪ জন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪২৯ জন, মুরাদনগর ৩০২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪৬৪ জন, লাকসামে ৩৫২ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৯ জন, বরুড়ায় ২১৭ জন, বুড়িচংয়ে ২৪৩ জন, মনোহরগঞ্জে ১৬২ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৩ জন, নাঙ্গলকোটে ৩৬৪ জন, হোমনায় ১০০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫০২ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৫৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৫ হাজার ৩৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৯৫৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৪০৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৬ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৭৪৯ জন।