,

কুমিল্লার সাবেক সাংসদ এটিএম আলমগীরের মৃত্যুতে  এলজিআরডি মন্ত্রীর শোক

আজকের কুমিল্লা ডট কম :
August 3, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-৯ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ( লাকসাম-মনোহরগঞ্জ), শিল্প ও কর্মাস ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা এটিএম আলমগীর আর নেই। এই সাবেক সাংসদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

সোমবার (৩ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি আলমগীর মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। তিনি সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।