একজন মোবারক চাচা ও একটি পাঁচশত টাকার নোট
আহসান হাবীব:
প্রাথমিক আলাপচারিতা শেষে “ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবো বলে জানানোর পরপরই পাশে বসা বোনের ইশারায় উনি আমার দিকে এক খানা পাঁচশত টাকার নোট বাড়িয়ে দিলেন। আমি খানিকটা কৌতুকের সুরে বললাম, “এত অল্প টাকায় চলবে!” ভদ্রলোক বিব্রত হচ্ছেন ধারণা করে পরক্ষণেই হেসে বললাম, “আপনার এই কাজটা করে দেওয়াই আমার দায়িত্ব। এর জন্যই মাস শেষে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি মাইনে পাই।” জিজ্ঞাসা করলাম, “এই অফিসের কেউ আপনাদের কাছে কোন টাকা-পয়সা চেয়েছে?” জবাবে চায়নি বলে জানালেন। আশ্বস্ত হলাম।
মোবারক চাচার কথা বলছিলাম। মোঃ মোবারক হোসেন। বয়স ৬৪। এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। নতুন নিবন্ধনের আবেদনটা যাচাই-বাছাই করে একটু খটকা লাগল। এতদিনেও ভোটার হননি কেন! কোভিড পরিস্থিতির কারণে খুব জরুরি না হলে রুমে লোকজন আসাকে নিরুৎসাহিত করি। যাচাই-বাছাইয়ের জন্য উনাকে ভিতরে ডাকতে বললাম।
সমাজবিধির পথ গেল খুলে,

