,

শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ – এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
September 8, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো অপশক্তি বাংলাদেশের এ অগ্রযাত্রা রুখতে পারবে না।’
সোমবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ আরো অনেকে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় নেতৃত্ব দেয়ার উপযোগী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানিয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি একাধিকবার বাঙালী জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করেছিলো। জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনুকরণীয় উপমা হিসেবে গড়ে তুলেছেন। আজকের শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে মর্যাদার শিখরে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।’