,

লাকসামে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 7, 2020
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাশেদুল ইসলাম (২৩) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুরে এ ঘটনা ঘটে।

আটককৃত রাশেদুল একই গ্রামের আবদুল খালেকের ছেলে এবং স্থানীয় কোরবান আলী দারুল ফোরকান নুরানী মাদ্রাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই ছাত্রী প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্যে আসে। মাদ্রাসা ছুটি শেষে সহকারী শিক্ষক রাশেদুল তাকে জড়িয়ে ধরে যৌন নীপিড়ন করে। এই সময় ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এসে ছাত্রীকে উদ্ধার করে এবং শিক্ষককে আটক করে।

খবর পেয়ে সন্ধ্যায় লাকসাম থানার পুলিশ রাশেদুলকে আটক করে থানায় নিয়ে আসে৷

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীকে যৌন নীপিড়নের ঘটনাটি বে-আইনীভাবে ধামাচাপা দেয়ার চেষ্টার সাংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদুলকে আটক করে থানায় নিয়ে আসে ৷ তার বিরুদ্ধে যৌন নীপিড়নের মামলা দায়ের হয়েছে৷