,

বাখরাবাদ গ‍্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিবিএ নির্বাচনে আকতার-মাজেদ পরিষদ বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
বাখরাবাদ গ‍্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড এর সি বিএ নির্বাচনে আকতার-মাজেদ পরিষদ বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আক্তার হোসেন, সহ সভাপতি পদে  জসিম উদ্দিন মান্না, মোখলেছুর রহমান মজুমদার ও আব্দুল মালেক খন্দকার, সাধারণ সম্পাদক পদে মাজেদুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক  পদে মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আঃ মতিন, অর্থ সম্পাদক  পদে বশির আহমেদ, দপ্তর সম্পাদক পদে এম এ শহিদুল বাড়ি, ক্রীড়া সম্পাদক পদে বাবুল কুমার, প্রচার সম্পাদক পদে কাজী গোলাম সারোওয়ার।

নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান ঠিকাদার আরবুর রহমান আরব, খোরশেদ আলম, কাজী আব্দুল অদুদ রবি সহ অন‍্যান‍্য কর্মকর্তা বৃন্দ। আক্তার মাজেদ পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আক্তার মাজেদ।