,

কুমিল্লা মহানগরে মাস্ক বিতরণ করলেন মহানগর যুবলীগ

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার “নো মাস্ক নো সার্ভিস” কর্মসূচীর অংশ স্বরূপ কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের দিকনির্দেশনায় কুমিল্লা মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন মহানগর যুবলীগ।

সেই কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১ টায় পূবালী চত্ত্বরে মাস্ক বিতরণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ । রাজগন্জ এলাকায় মাস্ক বিতরণ করেন  মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, চকবাজারে মাস্ক বিতরণ করেন মহানগর যুবলীগের  নির্বাহী সদস্য রোকন উদ্দিন, ফৌজদারি এলাকায় কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, পুলিশ লাইন এলাকায় বাদল (১) ও বাদল (২) , টমছমব্রিজ এলাকায় কাউছার ও শাওন , পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় অপু এবং চৌয়ারা এলাকায় ছাত্তার ও মান্নান স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।