,

কুমিল্লার লালমাইয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 14, 2020
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লা লালমাই উপজেলার পেরুল ইউনিয়নে হরিশ্চর বাজারে যাত্রী বাহী বাসে চাপায় মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৪৮) নামের এক যবুক নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম উপজেলার পেরুল ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে যাত্রী বাহী আল-বারাকা বাস ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীর দিকে যাচ্ছিল হরিশ্চর বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনুল ইসলাম নিহত হয়।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে৷