,

বছরের শেষ রাতে বাবা যা বললেন

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2021
news-image

 

ইমরান মাহফুজ:
যা শুনে প্রতি বছর আমরা বিস্মিত হই সাথে আনন্দিত । বাবার নাম মোহাম্মদ আবুল কালাম নুরুল আলম খান।

তিনি ডায়রি  লিখেন গত ৬০ বছর ধরে । কত কিছু লিখে রাখে, মাঝে মধ্যে পড়ে শোনায়। ভালো লাগে। গল্পের সাথে প্রতিদিনের হিসাবও তার ঠিকঠাক মতো আছে।

সবচেয়ে আনন্দের সংবাদ বললেন বিদায়ী বছরের (৩১ডিসেম্বর) রাতে।  তিনি আমাদের বললেন, আজ যদি আমি মারা যাই— জানাজায় তোমাদের বলতে হবে না আমার বাবার কাছে কেউ কোন টাকা পাবেন? এমন প্রশ্নে কারো কাছে তোমাদের ছোট হতে হবে না! বরং আমি পাবো।
এইভাবে কাটিয়ে দিচ্ছেন আমার বাবা বিনয়ে মাটির জীবন!