,

কুমিল্লাসহ আরও কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা অঞ্চলসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় শনিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তারপরের ৩ দিন তাপমাত্রা বাড়তে পারে।