,

সুশাসন ও নৈতিকতা নিয়ে কুবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2021
news-image

 

শাহাদাত বিপ্লব,কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে সুশাসন ও নৈতিকতার উপর দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিআইএম এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এম আমিনুর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বলেন, ‘প্রশিক্ষণ ছাড়া কর্মের দক্ষতা বৃদ্ধি পায় না, তাই এর কোন বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরণ করে প্রত্যক্ষ সেবা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ হয়ে গড়ে উঠতে সহযোগিতা করেবেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড বিশ্বজিৎ চন্দ্র দেব, অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Related posts: