,

নাঙ্গলকোটে মা-বাবা ধান কেটে এসে দেখে ১১ বছরের কিশোরী ফাঁসিতে ঝুলে আছে

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2021
news-image

 

বশির আহমেদ, নাঙ্গলকোট:

কুমিল্লা নাঙ্গলকোটের অর্শদীয়া মধ্যমপাড়া নেছার বাড়ীর আনোয়ার হোসেনের ১১ বছর বয়সী মেয়ে আজ বুধবার (২১ এপ্রিল) দুপুর ১টার সময় গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে মেয়েটির পা নিচে খাটের সাথে লাগানো ছিল যেটা রহস্য জনক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

জানা যায় তাঁর বাবা-মা ধান আনতে যায় অন্য গ্রামে, এসে দেখে তাঁর মেয়ের মৃতদেহ ঘরে ঝুলে আছে ।

এই বিষয়ে নাঙ্গলকোট থানার এসআই আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে এটি আত্মহত্যা। পরিবারের লোকজন বকাবকি করলে একপর্যায়ে সে আত্মহত্যা করে এমনটি আমরা জানতে পেরেছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে। মেয়ে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে  পাঠানো হয়েছে।