,

দেশ ছেড়েছেন সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী’ সাবরিনা সোবহান।

গতকাল মঙ্গলবার দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিককে বিমান বন্দরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) এক শীর্ষ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছে।

তিনি বলেছেন, “গত সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে একটি কার্গো ফ্লাইটে করে সায়েম সোবহান আনভীরের স্ত্রী’ ঢাকা ত্যাগ করেন।’তবে কার্গো ফ্লাইটে করে তিনি কোন জায়গায় গেছেন তা জানাতে পারেননি বিমান বন্দরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) ওই শীর্ষ কর্মকর্তা।

এভিএসইসি’র শীর্ষ কর্মকর্তা বলেন, ‘একই দিন সায়েম সোবহানও দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।’তবে সায়েম কীভাবে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন এবং কী কারণে যেতে পারেননি সে বিষয়ে এভিএসইসির এই শীর্ষ কর্মকর্তা বিস্তারিত জানাতে পারেননি।

এর আগে, গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।