,

বিদেশী পিস্তল ও যৌন উত্তেজক ওষুধসহ ২ যুবলীগ নেতা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2021
news-image

ডেস্ক রিপোর্ট:

অস্ত্র, গুলি ও যৌন উত্তেজক ওষুধসহ পাবনা পৌর সদরের পৃথক স্থান থেকে জেলা যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- পাবনা  জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজমল শেখ (৩৬) ওরফে কসাই আজমল ও আরেক সদস্য রাজ আহম্মেদ রনি (৪২)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ছোট শালগাড়িয়া মহল্লায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি আজমল শেখকে আটক করা হয়।

পুলিশ সুপার মহিবুল আরও জানান, ওই মহল্লার একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ও কথিত ফ্রুট সিরাপ জব্দ করা হয়। বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এসব সিরাপ বাজারজাত করা হচ্ছিল। এ সময় রনিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক অসিত কুমার ও সাগর কুমার সাহা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন বলে জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান, ওসি (ডিবি) আব্দুল হান্নান, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার প্রমুখ।