,

নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও কুবির নির্মাণাধীন প্রধান ফটকের রড চুরি

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2021
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মানাধীন প্রধান ফটকের জন্য আনা প্রায় ১ টন রড চুরি হয়েছে। গত ৭-৯ মে এর মধ্যে এ রডগুলো চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও কে বা কারা চুরি করেছে তা এক সপ্তাহ পেরিয়ে গেলেও জানা যায়নি। এ নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক। গত ১৬ মার্চ থেকে গেইটটির নির্মাণ কাজ শুরু হয়। গত ৬ মে(শুক্রবার) রাতে মোট ২১ বান্ডেল রড আনা হয়। যা শেকল দিয়ে তালা মেরে ফটকের ভিতরে রাখা হয়। কিন্তু ৯ মে দেখা যায়, সেখানে মাত্র ১৪ বান্ডেল রড আছে, বাকী ৭ বান্ডেল নেই। চুরি হওয়া রডের পরিমাণ এক টনেরও বেশি। পরে ১১ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনকে আহবায়ক ও নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদারকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর মো. মোকাদ্দেস-উল ইসলাম ও রবিউল ইসলাম এবং কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আবু তাহের। তবে সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিতর থেকে কিভাবে চুরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও বিভিন্ন সময় বিশ্ববিদ্যাà¦