,

চাঁদপুরের কচুয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের কচুয়া উপজেলায় তোফায়েল হোসেন নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে পৌরসভার কোয়া গ্রামে নিজ বাড়ি থেকে নিহত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক তোফায়েল কোয়া গ্রামের কবির হোসেনের ছেলে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট অনুযায়ী পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে।