,

ইউরো, কোপা আমেরিকাসহ খেলা দেখুন মাইজিপি অ্যাপে

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2021
news-image

ডেস্ক রিপোর্ট:
ফুটবল ফ্যানরা এখন ইউরো ২০২০ ও কোপা আমেরিকার মতো তাদের পছন্দের টুর্নামেন্টগুলো উপভোগ করতে পারবেন মাইজিপি অ্যাপের স্পোর্টস ফিচারের মাধ্যমে।এছাড়াও, খেলাপ্রেমীদের জন্য মাইজিপি’তে রয়েছে আকর্ষণীয়  নানা গুডিস ও অফার। মানুষের লাইফস্টাইলের মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার অংশ হিসেবেই সময়োপযোগী এ ফিচার নিয়ে এসেছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

ইউরো ২০২০ ও কোপা আমেরিকা’র মতো টুর্নামেন্ট নিয়ে এখন চলছে খেলার মৌসুম; সামনেই অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। পছন্দের দল ও খেলোয়াড়দের নিয়ে ব্যবহারকারীদের উদ্দীপনাকে আরও রোমাঞ্চপূর্ণ করতে গ্রামীণফোন ওএর এক্সক্লুসিভ অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম মাইজিপি -কে করেছে আরও কার্যকরী ও স্বাচ্ছন্দ্যদায়ক।
দিন হোক কিংবা রাত– ফুটবলপ্রেমীরা যখন বাসা থেকে খেলা দেখবেন, তখন তাদের খাবার অর্ডার করার সুবিধাবৃদ্ধিতে ফুড প্যান্ডার সাথেও পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। এছাড়াও, আরও বেশিসংখ্যক ফ্যানদের মধ্যে খেলা নিয়ে উদ্দীপনা বাড়িয়ে তুলতে গ্রামীণফোন জার্সিভেন্ডর ইন্ডিগো এবং অনলাইন স্পোর্টস কমিউনিটি প্যাভিলিয়ন, প্লান্টিক, ফুটবল ফ্যানস বাংলাদেশ এবং চেলসি ও ম্যানচেস্টারসিটি সাপোর্টার গ্রুপের সাথেও পার্টনারশিপ করেছে।