রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ বারের এমপি অধ্যাপক মো. আলী আশরাফ আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩০, ২০২১
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা :

সাবেক ডেপুটি স্পিকার ও ৫ বারের এমপি , সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি,  সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩ টায়  রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্যের।

তাঁর একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা চান্দিনাসহ কুমিল্লাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।