,

ফের এক দিনের রিমান্ডে পরীমনি

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2021
news-image

বিনোদন ডেস্কঃ

মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রিমান্ড ও জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদেশে তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে এক দিনের জন্য হেফাজতে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। রিমান্ডের বিষয়ে হাই কোর্টের দেওয়া নির্দেশনা অনুসরন করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।