,

বরুড়ায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2021
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর মিনহাজ (৭) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার(১৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাঁশের খালের পাড়ের জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

নিহত মিনহাজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ওড্ডা কাত্তিয়ার পাড় গ্রামের গনি মিয়ার মেয়ে।
সে মায়ের সাথে নানার বাড়ি থাকতো।

পারিবারিক সূত্র জানায়, সে ১১ সেপ্টেম্বর বিকালে নিখোঁজ হয়। তারপর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি।বুধবার সকালে তার বাড়ির পাশের খালের পাড়ের জঙ্গলে তার লাঁশ দেখে পুলিশকে খবর দিলে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল জানান,আমরা মরদেহ উদ্ধার করেছি। আমরা ঘটনা তদন্ত করছি। তদন্তের পর সব কিছু বলতে পারবো”।