রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ইয়াবা সেবনরত ইউপি সদস্যকে এক বছরের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবা সেবনের দায়ে এক ইউপি সদস্যসহ দুই ইয়াবা সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামে এ দন্ডাদেশ দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, কনকাপৈত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. জালাল উদ্দিন সজিব ও তার সহযোগী একই গ্রামের আনিছুজ্জামানের ছেলে মনিরুজ্জামান নাছিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হক।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দেড়টার দিকে ইউপি সদস্য জালালের সহাযোগী উপজেলার কনকাপৈত হিঙ্গুলা গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালানা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় ইউপি সদস্য জালাল ও মনিরুজ্জামান নাছিমকে আটক করা হয়। এ সময় ঘটানস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ জব্দ করা হয়। এ ঘটনায় বিকেল ৪টায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক সেবনকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।