,

বেগমগঞ্জে নগদ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2021
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের ১৩ নং রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুববর রহমান বিজয়কে (আনারস মার্কা) নগদ টাকাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতিসর্ব বিদ্যা। এ সময় তার কাছ থেকে নগদ ষাট হাজার টাকা জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ভোট চলাকালে ১৩ নং রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুববর রহমান বিজয়কে নগদ ষাট হাজার টাকাসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৈতিসর্ব বিদ্যা ও বিজিবি আটক করে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।