,

কুমিল্লা নগরীতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে লাইনম্যান নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 1, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন এর পেছনের গলিতে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় শাহিন সরকার (৪০) নামের এক লাইন সাহায্যকারী বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নিহত হন।

শুক্রবার সকালে কাজ করার সময় তিনি নিহত হন।

নিহতের গ্রামের বাড়ি দেবিদ্বারে । তার পিতার নাম আবদুর রাজ্জাক সরকার।

তিনি জজকোর্ট অভিযোগ কেন্দ্রে কাজ করতো।