,

ক্বিরাত ও আযান প্রতিযোগিতা: লজিষ্টিকস্ এরিয়া চ্যাম্পিয়ন,কুমিল্লা এরিয়া রানার আপ

আজকের কুমিল্লা ডট কম :
April 10, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃঅঞ্চল ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২২ এ লজিষ্টিকস্ এরিয়া চ্যাম্পিয়ন এবং কুমিল্লা এরিয়া রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ০৩-০৮ এপ্রিল সদর দপ্তর লজিষ্টিকস্ এরিয়ার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

উল্লেখ্য যে প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ক্বিরাত এবং ইউপি ল্যান্স কর্পোরাল আতাউর রহমান আযান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে।