,

চৌয়ারা বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ এপ্রিল সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানারমিজমিজি প্রাইনাদী গ্রামের মোঃ ইমাদুল মিয়ার ছেলে মোঃ শিবলু হোসেন(২৮)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।