,

শ্রীলঙ্কায় মন্ত্রী-এমপিদের বাড়ি জ্বলছে, সহিংসতায় নিহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2022
news-image

 

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক সহিংসতায় শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সোমবার যে কারফিউ ঘোষণা করা হয়েছিল, সেটিকে বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে খালিজ টাইমস। সর্বশেষ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বীরাকেটিয়াতে দুই আন্দোলনকারী নিহত হন। সেখানে এক সরকার দলীয় রাজনীতিবিদ সরকারবিরোধী আন্দোলনকারীদের টার্গেট করে গুলি ছুঁড়ে। এতে দুই জন নিহত হন এবং ৫ জন আহত হন।

এর আগে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। তিনি টুইটারে একটি পোস্ট করে জানান যে, প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাতেও জনগণের ক্ষোভ কমছে না। তারা শাসক দলের এমপিদের বাড়িতে আগুন ধরিয়ে দিতে শুরু করেছে ।

পার্টি অফিসগুলো ধ্বংস করে দিচ্ছে। বিবিসি জানিয়েছে, ক্ষুব্ধ জনতা পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশা এবং সরকার দলীয় কয়েকজন এমপির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী মাহিন্দ রাজাপাকসের সরকারি বাসভবন টেম্পল ট্রিজের প্রধান গেট ভাঙার চেষ্টা করে। তখন রাজাপাকসেকে বাঁচাতে ভারী অস্ত্রসজ্জিত সেনা মোতায়েন করা হয়। ওই সেনারাই বাড়ির ভেতরে