,

মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ বরিশালের যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 26, 2022
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ রুবেল মৃধা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গকুলনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুবেল মৃধা (৩০) বরিশাল জেলার বারেকগঞ্জ থানার নিয়ামতি গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে মুরাদনগর থানার এসআই শফিকুল ইসলামের নের্তৃত্বে এক দল পুলিশ উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গকুলনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুবেল মৃধাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।