,

বাংলাদেশ সাপোর্টার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 1, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে বুধবার ( ২৯ জুন) বেলা এগারোটায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সহযোগিতায় নির্মিত পদ্মা সেতু একটি স্বপ্নের উন্মোচন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার রাজীব চৌধুরী,বাংলাদেশ অক্রফোর্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ-গবেষক প্রফেসর ড.শহীদ মন্জু, সিলেট অঞ্চল থেকে সমরজিৎ সিংহ। জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক শহীদুল ইসলাম দুলদুল, নাগরিক ভাবনা সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রতিষ্ঠাতা উপদেষ্টা বাংলাদেশ সাপোর্টারস ফোরাম মোঃ মহসিন, প্রতিষ্ঠাতা সমাজসেবা বিষয়ক সম্পাদক আইনজীবী মোঃ করিম, কবি নজরুল গবেষক ও সি সি এন ইউনিভার্সিটির ট্রেজারার ড. আলী হোসেন চৌধুরী, দৃষ্টি সংগঠনের নির্বাহী পরিচালক সালমা আক্তারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অনেক অতিথি বৃন্দ।

জাহিদুর রহমান মামুনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাপোর্টারস ফোরামের জামালপুর সভাপতি মনজু মোল্লা।

অনুষ্ঠানে বাংলাদেশ সাপোর্টারস ফোরামের উত্তর উত্তর সফরতা কামনা করেন বক্তারা। উল্লেখ্য যে, অনুষ্ঠানটির আয়োজক ছিলেন স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থা কুমিল্লা।