কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ আটক ১
আজকের কুমিল্লা ডট কম :
August 11, 2022
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ আগস্ট) বিকালে কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া রোড থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত আনোয়ার উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতর বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।