,

কুমিল্লার লালমাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লালমাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে সালমা আক্তার (১৯) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তাসফিয়া (১৮) নামে আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার নির্মাণাধীন ভবনের ৩য় তলার ছাদ থেকে ইট পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।