,

চোরাই মোটরসাইকেলসহ আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2022
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ ২জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো.আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মো.লোকমান হোসেনের ছেলে মো.ইফতেখার নাবিল লিমন (২৪)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।